ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পেহেলগামে স্বামী হারানো নারীকে দেখা যেতে পারে ‘বিগ বস ১৯’ শোতে

পেহেলগামে স্বামী হারানো নারীকে দেখা যেতে পারে ‘বিগ বস ১৯’ শোতে
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ১৬:৩০ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ১৬:৩৩

ভারতের কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত এক নেভি অফিসারের স্ত্রী হিমাংশি নারওয়ালকে দেখা যেতে পারে ভারতের অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস’র ১৯ নম্বর সিজনে। খবর- এনডিটিভি

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বস, এর সঞ্চালক হিসেবে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আগস্টের ২৪ তারিখ শুরু হতে যাচ্ছে বিগ বসের নতুন সিজন। আরেক ভারতীয় মিডিয়া টেলি চক্করের বরাতে এনডিটিভি জানায়, দ্রুতই দর্শকদের মন জয় করতে পারে, বিগ বসের এই সিজনে এমন কিছু মানুষের কথা ভাবছেন নির্মাতারা। তারই ধারাবাহিকতায় হিমাংশির প্রসঙ্গ উঠে আসে। 

তবে এ বিষয়টি শতভাগ নিশ্চিত করতে পারেনি এনডিটিভি। 

এ বছরের এপ্রিল ২২ পেহেলগামে নিহত হন নেভি অফিসার বিনয় নারওয়াল। তিনি এবং তার স্ত্রী হিমাংশি সেখানে গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। ঘাতকের গুলিতে বিনয় নিহত হওয়ার পর তার পাশে স্থবির বসে থাকা হিমাংশির ছবি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।
 

আরও পড়ুন

×