মাস্ক পরে কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা চোপড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০১:৪৭
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমা শেষে মার্কিন মুল্লুকে স্বামী নিক জোনাসের কাছে চলে যান প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে রাজকুমার রাওয়ের বিপরীতে আসন্ন ছবির শুটিং করতে দিল্লিতে রয়েছেন ‘দেশী গার্ল’ খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।
দিল্লিতে অতিরিক্ত বায়ু দূষণের ফলে স্বাভাবিকভাবে শুটিং করতে পারছেন তিনি।
রোববার অভিনেত্রী মুখে মাস্ক পরে একটি ছবি পোস্ট করেন। ভক্তদেরকে নিরাপদে থাকার অনুরোধ করে ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘দিল্লিতে বায়ু দূষণের কারণে শুটিং করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এখানকার বাসিন্দা এবং গৃহহীনদের জন্য প্রার্থনা করুন।’
এরপর ছবির নিচে একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা।
কেউ কেউ মন্তব্য করেন, অভিনেত্রী যখন সিগারেট খান। তখন সিগারেটের ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় না? সিগারেট খাওয়া বন্ধ করুন। সিগারেটের ধোঁয়াও পরিবেশ দূষিত হয়।
কেউ আবার তাকে ‘নাটকবাজ মহিলা’ বলে মন্তব্য করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- প্রিয়াঙ্কা চোপড়া
- বায়ু দূষণ
- দিল্লি