এবার পোষাক নিয়ে ট্রলের শিকার নুসরাত
নুসরাত জাহান- ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৫:০১ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০৫:০৯
হারহামেশায় কোনো না কোনো বিষয় নিয়ে বিতর্কের মুখোমুখি হচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সংসদ সদস্য নুসরাত জাহান।এবার পোষাক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হলুদ রংয়ের শাড়ির উপর নীল রংয়ের জ্যাকেট পরিহিত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। তাতে খোলা চুল, চোখে রোদ চশমা, গায়ে মানানসই গয়না। ক্যাপশনে তিনি লিখেন, ‘ক্লান্ত থাকা সত্ত্বেও ছবি তুলছি'।
তিনি আরও উল্লেখ করেন, এই ছবিগুলো আমার স্বামী নিখিল তুলে দিয়েছে।
এরপরেই শুরু হয় নুসরাতের স্টাইল স্টেটমেন্ট নিয়ে তির্যক মন্তব্য। একজন লেখেন, ‘এ কেমন ধরনের ফ্যাশন ম্যাম? শাড়ির উপর ডেনিম!’ সেই ব্যক্তির মন্তব্যের সমর্থনেও কমেন্ট করেন বেশ কিছু মানুষ। তবে অনেকেই নুসরাতের সমর্থনে এগিয়ে আসেন।
ট্রল নুসরাতের কাছে নতুন কিছু নয়। এর আগে হিন্দু রীতি-নীতি, অনুষ্ঠান পালনের জন্য কট্টরপন্থীদের বিরাগভাজন হতে হয়েছে নুসারতকে।তাতে অবশ্য পাত্তা দেননি এ অভিনেত্রী।
- বিষয় :
- নুসরাত জাহান
- বিনোদন