ক্যাটরিনাকে নিয়ে ফিরছেন শাহরুখ
ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৫:৪৫
ভক্তদের জন্য সুখবর দিলেন বলিউড 'বাদশাহ' শাহরুখ খান।শিগগির বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফকে নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম 'মিস অ্যান্ড মিসেস কপ'। এটি একটি কোরিয়ান ছবির রিমেক।
ভারতীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক আনন্দ এল রাই-এর 'জিরো' ছবিতেই শেষবার দেখা গিয়েছিল বলিউড বাদশাকে। বলিউডে গুঞ্জন, ফের আনন্দ এল রাই-এর নতুন ছবিতেই ফিরছেন শাহরুখ। এবং তার সঙ্গে থাকবেন ক্যাট সুন্দরী।
সিনেমার প্রযোজনায় থাকবেন শাহরুখ নিজেই। ক্যাটরিনা নাকি ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি একটি নারী নির্ভর ছবি হতে চলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি ছবির নির্মাতা।
গত ২ নভেম্বর ঘটা করে ৫৪তম জন্মদিন পালন করেন শাহরুখ খান।ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা করণ জোহর, মাধুরী দীক্ষিত, আয়ুষ্মান খুরানা, বোমান ইরানী, কার্তিক আরিয়ানসহ অসংখ্য মানুষ শাহরুখকে জানিয়েছেন জন্মদিনের শুভকামনা।
- বিষয় :
- শাহরুখ খান
- ক্যাটরিনা কাইফ
- বিনোদন