ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যান্সারে আক্রান্ত দীপিকা ফের হাসপাতালে

ক্যান্সারে আক্রান্ত দীপিকা ফের হাসপাতালে
×

দীপিকা কক্কর। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ১৫:৪৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ | ১৫:৫৫

চলতি বছর এপ্রিলে অভিনেত্রী দীপিকা কক্করের লিভারে ক্যান্সার ধরা পড়ে। মাস কয়েক আগে অস্ত্রোপচারও হয়েছে। বেশ সুস্থ হয়ে উঠছিলেন। এর মাঝেই হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।

কিছুদিন আগেই দীপিকা জানিয়েছিলেন, তার ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ সারাক্ষণ গা-বমি বমি ভাব, মাথা ঘোরানোর সঙ্গে শুরু হয়েছিল চুল পড়ে যাওয়ার মতো সমস্যা।

অস্ত্রোপচারের পর থেকে জীবনটাই বদলে গেছে তার। আগে তিনি এক জায়গায় বসে থাকতে পারতেন না। অভিনয় হোক বা বাড়ির কাজ, সব সময়ে কাজেই নিমগ্ন থাকতেন তিনি। কিন্তু এখন শরীর সায় দিচ্ছে না দীপিকার।


দীপিকা কক্কর। ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে

প্রতি দুই মাস পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয় শরীরে রক্ত নেওয়ার জন্য। সেই সময়ে রক্ত পরীক্ষাও করা হয়। পরীক্ষার ফল নিয়ে বেশ উদ্বেগেই থাকেন দম্পতি।

হাসপাতাল থেকে তার স্বামী শোয়েব একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে দীপিকাকে। যদিও পরে দীপিকার স্বামী জানান, আপাতত সব ঠিকঠাক আছে।

প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভোপালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাঁদের। তারই মাঝে এই দুঃসংবাদ। এখন নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এ অভিনেত্রী। সূত্র: সংবাদ প্রতিদিন।

আরও পড়ুন

×