বাবা হারালেন কণ্ঠশিল্পী ন্যান্সি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৩:১৬ | আপডেট: ১০ আগস্ট ২০২০ | ০৩:১৭
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি মা হারানোর ৮ বছর পর বাবাকেও হারালেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ন্যান্সির বাবা নাঈমুল হক রাজধানী ঢাকার খিলক্ষেতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই খবরটি নিজেই শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজ সকাল আনুমানিক সাড়ে নয় ঘটিকায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
কিন্তু কীভাবে ন্যান্সির বাবা মারা গেছেন সে বিষয়ে কিছু জানাননি গায়িকা। তবে খোঁজ জানা গেছে, রবিবার রাতে ন্যান্সির বাবার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তার কাশি এবং বুকে ব্যথা ছিল। রাত পেরিয়ে সকাল হতেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে।
এর আগে ২০১২ সালের ডিসেম্বরে মারা যান ন্যান্সির মা। নেত্রকোণায় গ্রামের বাড়িতে মায়ের পাশেই সমাহিত করা হবে তার সদ্য প্রয়াত বাবাকে। কর্মজীবনে ন্যান্সির বাবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন। ৪ চার বছর আগে অবসর নিয়ে তিনি ঢাকাতেই থাকতেন।
- বিষয় :
- বাবা হারারেন ন্যান্সি
- বিনোদন