ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

'আন্টি' ডাকায় ৪ বছরের শিশুকে গালি দিলেন স্বরা

'আন্টি' ডাকায় ৪ বছরের শিশুকে গালি দিলেন স্বরা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০০:০৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০০:০৭

বিজ্ঞাপনের শুটিংয়ের সময় স্বরাকে আন্টি বলে ডাকায় ৪ বছরের শিশু শিল্পীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন স্বরা ভাস্কর। 

এই ঘটনা প্রকাশ্যে আসার পর নেটিজেনরা পাল্টা আক্রমণ করেন বলিউড অভিনেত্রীকে। খবর জিনিউজের

সম্প্রতি স্বরা ভাস্করের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, একটি কমেডি শোয়ে হাজির হয়েছেন স্বরা। সেখানে তিনি বেশ রসিয়ে বলতে শুরু করেন, কোনও একটি দক্ষিণী বিজ্ঞাপনের শুটিং করছিলেন তিনি। সেখানে ৪ বছরের এক শিশু তাকে আন্টি বলে ডাকে। যা শুনে ক্ষেপে যান সারা। বছর চারেকের ওই শিশুকে এরপর অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ভিরে দি ওয়েডিং-এর অভিনেত্রী। শুধু তাই নয়, ওই শিশুকে 'শয়তানের বংশধর' বলেও উল্লেখ করতে শোনা যায় স্বরাকে।

বলিউড অভিনেত্রীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই সরব হন নেটিজেনরা। বছর চারেকের এক শিশুকে কীভাবে অশালীন ভাষা প্রয়োগ করে গালি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি স্বরা ভাস্করকে এখন থেকে ভারতে আন্টি বলে ডাকা হবে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে। ওই ঘটনার পরই স্বরা ভাস্করের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন

×