ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নেহার দিকে জুতা নিয়ে তেড়ে গেলেন মালাইকা

নেহার দিকে জুতা নিয়ে তেড়ে গেলেন মালাইকা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০০:৫১

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন? কবে বিয়ে করছেন? অর্জুনের এমন কোনও দিক আছে, যা তার পছন্দ নয়?  প্রতিনিয়ত এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয় বলিউডের 'হট গার্ল' মালাইকা অরোরাকে। 

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো নো ফিল্টার নেহায় হাজির হন মালাইকা অরোরা।

শোয়ে অর্জুনকে 'পারফেক্ট ম্যান' বলে উল্লেখ করেন মালাইকা। তার প্রিয় গার্লস গ্যাঙের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চান বলেও জানান তিনি। 

তবে অর্জুন কাপুরের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন, সে বিষয়ে কিছু খোলসা করেননি মালাইকা অরোরা।

একের পর এক বিষয় নিয়ে মালাইকাকে প্রশ্ন করেন নেহা। একটি প্রশ্ন শুনে মজার ছলে হাসতে হাসতে তার দিকে জুতা নিয়ে তেড়ে যান মালাইকা। 


আরও পড়ুন

×