ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শাকিব খানের সঙ্গে কাজ করতে চাইলেন শিবপ্রসাদ

শাকিব খানের সঙ্গে কাজ করতে চাইলেন শিবপ্রসাদ
×

শিবপ্রসাদ মুখোপাধ্যায়- সমকাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৩:৪৯ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৫:২১

‘বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে কালই ফোনে কথা হলো। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়েছে। তার সঙ্গে কাজ করতে পারলে আমারও ভালো লাগবে।’ কথাগুলো বলছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

বুধবার ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনের আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছ প্রকাশ করেন তিনি। এ সময় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গেও কাজ করার কথা বলেন নন্দিত এ পরিচালক।

সম্প্রতি শিবপ্রসাদ নির্মিত ও অভিনীত ছবি 'কণ্ঠ' মুক্তি পায় কলকাতায়। ছবিটি এবার সাফটা চুক্তির আওতায় শুক্রবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ছবির মুক্তি উপলক্ষে কলকাতা থেকে ঢাকায় উড়ে আসেন শিবপ্রসাদ। সঙ্গে আসেন নন্দিতা রায়ও।

ছবিটির মুক্তির আগে সংবাদ সম্মেলন ও প্রিমিয়ার অনুষ্ঠানেরও আয়োজন থাকছে। প্রিমিয়ার শো হবে বৃহস্পতিবার (৭ নভেম্বর)।  

ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। তাকে নিয়ে শিবপ্রসাদ বলেন, ‘জয়া সম্পর্কে বলতে গেলে আমি একটা বড় কথা বলে ফেলি? ব্যক্তিগত মতামত যদিও। আমার মনে হয়- বাংলা ভাষায় জয়া আহসানের মতো অভিনেত্রী এই উপমহাদেশে আর একটিও নেই। শুধু বাংলা ভাষায় কেন বলছি, মূলত জয়ার মতো অভিনেত্রী ভারতবর্ষে আর একটিও নেই। তার মতো এতো পারফেকশান, আমি কারো মধ্যে দেখিনি।’

এ সময় বাংলাদেশের নতুন নির্মাদেরও তার প্রযোজনা সংস্থা উইন্ডোজ থেকে ছবি বানানোর সুযোগ দিতে চান বলে জানান শিবপ্রসাদ।

আরও পড়ুন

×