অমিতাভ-পুত্র অভিষেককে ‘বেকার’ বলে কটাক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৩:৫৩
সোশ্যাল সাইটে প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হোন অভিষেক। কখনো অমিতাভ-পুত্রকে আক্রমণ করতে জানতে চান ‘রোজগার না করে কীভাবে ঘুরে বেড়াতে যান’ কখনো বলেন ‘স্ত্রীর রোজগারে চলেন’। এসব প্রশ্নের উত্তর কখনো সরাসরি অভিষেক দেন, কখনো নীরব থেকে পরিস্থিতির মোকাবেলা করেন, কখনো আবার অভিষেকের হয়ে একাধিকবার মাঠে নামতে দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে।
সোশ্যাল সাইটে ফের সমালোচনার মুখে পড়লেন অভিষেক বচ্চন। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি স্ট্যাটাস শেয়ার করেন অভিষেক। জুনিয়র বচ্চনের ওই স্ট্যাটাসের নিচে 'বেকার' বলে মন্তব্য করেন রোনক কিরিট উপাধ্যায় নামে এক ব্যক্তি । খবর জিনিউজের
তবে ওই ব্যক্তির আক্রমণের মুখে পড়ে তার যোগ্য জবাবও দেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি যা করতে চান, সেটাই করেন। বলিউড অভিনেতার ওই জবাব পেয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি রোনক কিরিট উপাধ্যায়।
- বিষয় :
- সোশ্যাল সাইট
- নেটিজেন
- অভিষেক
- ঐশ্বরিয়া
- অমিতাভপুত্র