ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এবার বলিউডের মঞ্চে হৃতিকের বোন

এবার বলিউডের মঞ্চে হৃতিকের বোন
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৬:২১ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ | ০৬:২৮

এবার বলিউডের মঞ্চে দেখা যাবে হৃতিকের বোন অভিনেতা পরিচালক রাকেশ রোশনের ভাই, সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে পশমিনাকে। 

পশমিনা ইতিমধ্যে মঞ্চে কাজ করা শুরু করেছেন। তাকে দেখে গেছে, জেফ গোল্ডবার্গের ‘দ্যা ইম্পোর্টেন্স অব বিং আর্নেস্ট’ মঞ্চনাটকে।

এবার তিনি বলিউডে নামার  প্রস্তুতি নিচ্ছেন । আর তাকে এই বিষয়ে সাহায্য করছেন ভাই হৃতিক রোশন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে হৃতিক রোশন এ কথা জানান। এনডিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তিনি এও বলেন, ব্যক্তিগতভাবে বোনের বলিউডে প্রবেশের বিষয়টি দেখছেন।

ফিটনেস থেকে শুরু করে অভিনয়- সবই আছে এই তদারকির তালিকায়।

এদিকে ‘সুপার থার্টি’ এবং ‘ওয়ার’ সিনেমার সাফল্যের পর নিজেও উড়ছেন। জোরেশোরে ফিরে এসেছেন বলিউডে জাঁকিয়ে বসেছেন।

নিজের ক্যারিয়ারের পাশাপাশি রোশন পরিবারের আরেক সদস্যকেও বলিউডে এনে প্রতিষ্ঠিত করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

২০২০ সালে মুক্তি পাবে পশমিনার অভিষিক্ত সিনেমা। তবে কোন ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখবেন সেবিষয়ে জানা যায়নি। এদিকে হৃতিক রোশনের মতন পারিবারিক প্রযোজনা সংস্থার ব্যানারে তার প্রথম ছবি আসছে না। অন্য একটি প্রতিষ্ঠিত ব্যানের চলচ্চিত্র দিয়ে বলিউডে পা ফেলবেন তিনি।

আরও পড়ুন

×