ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

‘পানিপথ’-এর ট্রেলার দেখে সঞ্জয় দত্তকে সাবেক আফগান রাষ্ট্রদূতের টুইট

‘পানিপথ’-এর ট্রেলার দেখে সঞ্জয় দত্তকে সাবেক আফগান রাষ্ট্রদূতের টুইট
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৪:৩৩

মঙ্গলবার মুক্তি পেয়েছে আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’ ছবির ট্রেলার। পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।

ট্রেলার মুক্তি পাওয়ার পর দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ট্রেলার দেখে বিশেষ করে অর্জুন কাপুর আর সঞ্জয় দত্তের চরিত্র নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। 

অর্জুনের সদাশিব রাওয়ের চরিত্রে অভিনয় করা নিয়ে নেটিজেনরা রঙ্গতামাশা শুরু করছে। এরই মধ্যে সঞ্জয় দত্তের আহমেদ শাহ আবদালি চরিত্রটি নিয়ে আপত্তি তুলেছেন সাবেক আফগানি রাষ্ট্রদূত।

ড. সাইদা আবদালি একসময় আফগানিস্তানের দূত হিসেবে ভারতে নিযুক্ত ছিলেন। টুইটারে তিনি নিজের আপত্তির কথা জানিয়েছেন। 

সঞ্জয় দত্তকে উল্লেখ করে আহমেদ শাহ টুইট করে জানান, ভারত ও আফগানিস্তানের সম্পর্কের কথা মাথায় রেখে ছবিটি করা হবে বলে তিনি ভেবেছিলেন। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বানানোর সময় সেগুলো বিবেচনা করা হয়নি বলে টুইটে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

বর্তমানে ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত তাহির কাদরি একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে বলেছেন, এই নিয়ে তাদের তরফে ভারতের অফিসারদের সঙ্গে কথা বলা হচ্ছে। আফগানদের উদ্বেগের কথাও বলা হয়েছে তাদের। 

তিনি আরও জানান, আফগানিস্তানের তরফে পরিচালককে ই-মেল পাঠানো হয়েছিল। জানানো হয়েছিল, ছবির গল্প যেন তিনি তাদের বলেন। কিন্তু পরিচালক তা করেননি বলে অভিযোগ। 

এমনকী আশুতোষ গোয়ারিকরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানান আফগান দূতাবাসের সংস্কৃতিক বিভাগের অফিসার আজমল আলামজাই। 

যদিও এ নিয়ে আশুতোষ গোয়ারিকরের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

১৭৬১ সালের ১৪ জানুয়ারি আফগানিস্তানের সুলতান আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। বহুদিন তা চলেছিল। ঠাণ্ডা মাথায় যুদ্ধের পরদিনই প্রায় ৪০ হাজার বন্দি মারাঠা সেনাকে জবাই করেছিলেন আফগানি সুলতান। 

সিনেমায় সুলতানকে খুব ভয়ঙ্কর ও নির্মমভাবে দেখানো হয়েছে।

ছবিতে আফগান সম্রাট আহমেদ শাহ আবদালির ভূমিকায় সঞ্জয় দত্ত। অন্যদিকে, মারাঠা যোদ্ধা সদাশিব রাওয়ের চরিত্রে অর্জুন কাপুর। এই প্রথম ঐতিহাসিক কোনও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্জুনকে। সদাশিব রাওয়ের স্ত্রী পার্বতী বাঈয়ের ভূমিকায় রয়েছেন কৃতী শ্যানন। 

৬ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন

×