ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘুচেছে ডাইনি অপবাদ, সুশান্ত মৃত্যুর মামলায় স্বস্তি পেলেন রিয়া

ঘুচেছে ডাইনি অপবাদ, সুশান্ত মৃত্যুর মামলায় স্বস্তি পেলেন রিয়া
×

রিয়া চক্রবর্তী। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৯:১৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ১৯:২২

২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। সেই সময় তীব্র বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তার পরিবারকেও। ২৭ দিন জেলজীবন পর করে খানিকটা আড়ালে চলে যান রিয়া। জীবনের কালো অধ্যায় কাটিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে মিলল স্বস্তির খবর।

পঁচিশ সালেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায় হওয়া মামলায় রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিককে ক্লিনচিট দিয়েছে সিবিআই। কিন্তু ঝুলে ছিল কিছু বিষয়।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা গেছে, মাদক সংক্রান্ত তদন্তের জেরে ২০২০ সালে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করে। ফলে দীর্ঘদিন তাদের আর্থিক কার্যকলাপ কার্যত থমকে ছিল।

রিয়া চক্রবর্তী। ছবি: ফেসবুক

সম্প্রতি বিশেষ এনডিপিএস আদালতে আবেদন করেন তারা। এর প্রেক্ষিতে গতকাল শনিবার এনডিপিএস আদালতের পক্ষ থেকে রিয়া ও শৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো মুক্ত করার নির্দেশ দেন আদালত। ফলে দীর্ঘদিনের আর্থিক জটিলতা থেকে মুক্তি পেলেন রিয়া ও শৌভিক।

রিয়ার আইনজীবীদের দাবি, নির্ধারিত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা দিক থেকে তদন্ত এগিয়েছে এবং একাধিক বিতর্ক সামনে এসেছে। সেই সময় রিয়া চক্রবর্তীকে ডাইনি বলেও উল্লেখ করেন অনেকে। দীর্ঘ বিতর্ক, অভিযোগ আর মানসিক চাপের পর কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন রিয়া চক্রবর্তী ও তার পরিবার। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×