ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

মুক্তি পেলো অরিনের ‘বেগমজান’

মুক্তি পেলো অরিনের ‘বেগমজান’
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০২:৫৩

কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই আজ দেশের প্রায় ৩০টি হলে মুক্তি পেলো ছবি ‘বেগমজান’। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অরিন। অ্যাকশন ঘরার ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। 

২০১৬ সালে কাজী হায়াত পরিচালিত ‘ছিন্নমূল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অরিনের। ছবিটিতে কাজী মারুফের বিপরীতে এ ছবিতে অভিনয় করেন তিনি। এরপর আরো বেশ কিছু ছবিতে ঢাকায় অভিনয় করলেও এখন ব্যস্ত কলকাতার ছবি নিয়ে। কলকাতায়  নেহাল দত্তের ‘অপরাজেয়’ ছবির মাধ্যমে টলিউডের ছবিতে নাম লেখান অরিন। 

এরপর ‘গ্ল্যামার’ ছবিখ্যাত কলকাতার পরিচালক মহুয়া চক্রবর্তীর নতুন ছবি ‘আমার ভয়’-এ কাজ করেন অরিন। পরে ‘শর্টকাট’ নামে একটি ছবির কাজ শুরু করেন। এবার বাংলাদেশে মুক্তি পেলো তার অভিনী ছবি ‘বেগমজান’। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, সাইফ খান, শিরীন শিলা প্রমুখ।

যেসব হলে 'বেগমজান' মুক্তি পেয়েছে:

অভিসার(ঢাকা), চিত্রামহল(ঢাকা), মনিকা (শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ),জোনাকি (ঢাকা) পুরবী (ঢাকা), গীত(ঢাকা), এশিয়া (ঢাকা), মুক্তি (ঢাকা), পুনম (ঢাকা), চন্দ্রিমা (শ্রীপুর, গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর, নারায়ণগঞ্জ), ঝংকার (পাঁচদোনা নরসিংদী), পান্না (মুক্তারপুর), শাপলা (রংপুর), নিউ গুলশান (ঢাকা), মতিমহল (ঢাকা), চলন্তিকা (গোপলদী), সংগীতা (সাতক্ষীরা), পুরবী (ময়মনসিংহ), বিজিবি (সিলেট), মানসি (কিশোরগঞ্জ), বনলতা (ফরিদপুর), মালঞ্চ (টাঙ্গাইল), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), রাজিয়া (শরীয়তপুর), মাধবী (মধুপুর), সৈনিকক্লাব (ঢাকা)।


আরও পড়ুন

×