ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জন্মদিনের পরদিনই মারা গেলেন অভিনেত্রী

জন্মদিনের পরদিনই মারা গেলেন অভিনেত্রী
×

ইসি ইরতেম। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৯:৪৫ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১৯:৫২

তুরস্কের টেলিভিশন সিরিজ ‘ওয়ান লাভ’-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ইসি ইরতেম মারা গেছেন। ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানিয়েছেন, গত সোমবার (১৫ জুন) বিকেলে নিজের বাসায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তখন তিনি তাঁর মায়ের সঙ্গে ছিলেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র এক দিন পরই তার এই অকাল মৃত্যু ঘটে।

আইনজীবীর ভাষ্য, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইসি ইরতেম। ছবি: ইন্সটাগ্রাম

এদিকে সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যু ঘিরে আত্মহত্যার গুঞ্জন ছড়ালেও আইনজীবী তা স্পষ্টভাবে অস্বীকার করেছেন এবং সবাইকে এ ধরনের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্ম নেওয়া ইসি ইরতেম ২০১৪ সালে ইয়াসার ইউনিভার্সিটি থেকে ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের পেশাগত প্রশিক্ষণ নেন। সূত্র: তুর্কি মিনিট

আরও পড়ুন

×