ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বরুণের প্রতি অনন্যার এত আকর্ষণ!

বরুণের প্রতি অনন্যার এত আকর্ষণ!
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৬:৩৫ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ০৬:৫২

এ বছর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আসছে বছর শেষে তার দ্বিতীয় সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’ মুক্তি পেতে যাচ্ছে। 

অভিষিক্ত সিনেমায় অনন্যার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। তবে তিনি জানিয়েছেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমাটি তিনি ৫০ বার দেখেছেন এবং এটি দেখে বরুণ ধাওয়ানের ভক্ত হয়ে গিয়েছেন।

সম্প্রতি শো’য়ে  অতিথি হয়ে এসব কথা বলেন অনন্যা। তার কথায়, ‘সত্যি কথা বলতে গেলে, আমি বরুণের ভক্ত এবং আমি তাকে অনেক ভালোবাসি।’ 

এতে অনন্যার সঙ্গে তার বাবা চাঙ্কি পাণ্ডেও উপস্থিত ছিলেন। মেয়েকে নিয়ে মজার ছলে অনেক কথাই বলেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। 

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের। তিনজনই এখন বলিউডে প্রতিষ্ঠিত তারকা। আর ২০১৯ সালে মুক্তি পেলো সিনেমাটির সিক্যুয়েল। এই সিনেমায় অনন্যার সঙ্গে বলিউডে আরও অভিষেক ঘটে তারা সুতারিয়ার।

আরও পড়ুন

×