ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

প্রদীপ জ্বালিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন শাহরুখ

প্রদীপ জ্বালিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন শাহরুখ
×

ছবি: জিনিউজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৭:০৮ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ | ০৭:২৭

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন বলিউড তারকা শাহরুখ খান। শুক্রবার কলকাতার ইনডোর স্টেডিয়ামে বলিউড ও টলিউডের একঝাঁক তারকার উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন তিনি। 

জিনিউজরে প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেকবারের মতো এবারও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ডাক শুনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন শাহরুখ খান, রাখী গুলজার, মহেশ ভাট। ছিলেন টলিউডের কুশীলবরাও। সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলীও। তবে নেতাজী ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ পৌঁছাতেই গোটা অনুষ্ঠানটাই যেন হয়ে ওঠে শাহরুখময়।  

গেট পাস নিয়ে নেতাজি ইন্ডোরের বাইরে উপচে পড়া ভিড়। তিল ধারণের জায়গা ছিল না। বাদশাকে একটিবার দেখার অপেক্ষায় বাইরে উন্মুখ জনতা। অনুষ্ঠনে শাহরুখ ঢোকা থেকে জনতাকে হাত নাড়ানো, সবেতেই উত্তাল হল দর্শকাসন। 'শাহরুখ, শাহরুখ' ধ্বনিতে ভরে উঠে নেতাজি ইন্ডোর। 

এবার অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে পারেন নি অমিতাভ বচ্চন। অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ ছাড়াও দেখা মেলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, দেব, রুক্মিণী মৈত্র, গৌতম ঘোষ, সৃজিত মুখা্র্জী, কৌশিক গঙ্গোপাধ্যায়, নুসরাত জাহান, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম সহ টালিগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। 

অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মার্কিন অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল, মাধবী মুখোপাধ্য়ায়, মহেশ ভাট সহ উপস্থিত অতিথিদের। এবারে চলচ্চিত্র উৎসবে ৭৬টি দেশের ৩৬৬টি ছবি দেখানো হবে। 

আরও পড়ুন

×