অভিনেতা-প্রযোজক থেকে ডিপজল এবার সিনেমা নির্মাতা
মনোয়ার হোসেন ডিপজল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০১:৫২ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ০১:৫৩
অভিনেতা ও প্রযোজক হিসেবে আলোচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। নেতিবাচক চরিত্রে যেমন অভিনয় করেছেন তেমনি ইতিবাচক চরিত্রে অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। এবার পরিচালকের চেয়ারে বসছেন তিনি। পরিচালনা করবেন সিনেমা। সম্প্রতি ডিপজল নিজেই নিশ্চিত করে জানালেন বিষয়টি।
একসঙ্গে চারটি ছবি পরিচালনা করবেন জানিয়ে ডিপজল বলেন, আগামী ১২ নভেম্বর নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। মোট তিনটি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করবো। ছবির নাম এখনো চূড়ান্ত করিনি।
ছবিগুলোতে কাদের নেয়া হচ্ছে প্রশ্ন করলে ডিপজল বলেন, আপাতত সাইমন সাদিক নিশ্চিত। তাকে নিয়েই শুটিং শুরু করবো। বাকি শিল্পীদের নাম শিগগিরই জানানো হবে। এদিকে
তিনি বলেন, নতুন ছবিতে সাইমন সাদিক নায়ক হিসেবে অভিনয় করবেন। ছবিগুলোর গানের শুটিং কক্সবাজারে হবে। সেখানে অ্যাকশন ও অন্যান্য দৃশ্যের শুটিং শেষে করে এসেই সিনেমা ও নায়ক-নায়িকাদের নাম আনুষ্ঠানিকভাবে জানাবো।
ছবিগুলোতে পরিচালণার পাশাপাশি অভিনয়ও করবেন বলে জানান ডিপজল।
