‘মার্কস অল রাউন্ডার’ আসছে এনটিভির পর্দায়
ছবি: আয়োজকদের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৬:০১
দেশের শিশু-কিশোরদের অন্যতম বৃহৎ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মার্কস অল রাউন্ডার’-এর চূড়ান্ত পর্ব সম্প্রচারিত হতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে। আগামী ৩০ অক্টোবর থেকে প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।
আয়োজকরা জানান, প্রায় এক বছর ধরে চলা দেশব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় ৩ লাখ শিশু-কিশোর অংশ নেয়। দেশজুড়ে অনুষ্ঠিত ১০০টি আঞ্চলিক পর্ব এবং পরবর্তী বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা এখন চূড়ান্ত পর্বে লড়বেন।
নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতার মতো বিষয়গুলোতে প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবেন বাংলাদেশের সেরা তিন ‘অলরাউন্ডার’।
পুরস্কার হিসেবে এই তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। সব মিলিয়ে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের জন্য পদকসহ মোট ১ কোটি টাকার শিক্ষাবৃত্তির ব্যবস্থা থাকছে এবারের আয়োজনে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- প্রেস রিলিজ