ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহীর পথে পথে ‘চিরকুট’

ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহীর পথে পথে ‘চিরকুট’
×
×

ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২০:২৯

মুক্তির পর থেকে সিনেমাপ্রেমীদের আগ্রহ তৈরি করেছে চলচ্চিত্র ‘চিরকুট’। এবার দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রচারে ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে ঘুরেছেন ‘চিরকুট’ টিমের সদস্যরা।

১৬ অক্টোবর দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পায় চলচ্চিত্রটি। মুক্তির পর থেকে প্রচারণায় নানা উদ্যোগ নিচ্ছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সেই ধারাবাহিকতায় এবার রাজশাহীতে আয়োজন করা হয় ঘোড়ার গাড়িতে প্রচারণা কার্যক্রমের।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। প্রচারণা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) থেকে। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে চলে এ কার্যক্রম।

প্রচারণায় অংশ নেন চলচ্চিত্রটির অভিনেতা শ্যামল মাওলা, অভিনেত্রী আজিজুন মীম, নির্মাতা মুনতাসির আকিব, শামীম আহসান, মাহিরা হাসানসহ ‘চিরকুট’ টিমের অন্য শিল্পী ও কলাকুশলীরা।

বর্তমানে দেশের বিভিন্ন স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে ‘চিরকুট’।

আরও পড়ুন

×