ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

সম্পর্কের আড়ালে আইশা-সাদনিমার স্বার্থ-বিদ্বেষের গল্প

সম্পর্কের আড়ালে আইশা-সাদনিমার স্বার্থ-বিদ্বেষের গল্প
×
×

আইশা খান ও সাদনিমা বিনতে নোমান

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:৩৯ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:৪৯

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে ভিন্ন রকম গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী আইশা খান ও সাদনিমা বিনতে নোমান। সেই সুবাদে এবার আলোচিত এই দুই তারকা একসঙ্গে দেখা মিলল ‘সন্তান’ নামের নতুন নাটকে। যেখানে তুলে ধরা হয়েছে একই ছাদের নিচে বসবাস করা কিছু মানুষের সম্পর্কের গভীরতা, স্বার্থ ও বিদ্বেষকে ঘিরে জন্ম নেওয়া টানাপোড়েনের গল্প। 

এটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। নাটকে আইশা খান অভিনয় করেছেন মিতু নামের একটি বনেদি পরিবারের মেজো বউ মিতুর চরিত্র। অন্যদিকে একই পরিবারের ছোট বউ আয়েশার চরিত্র পর্দায় তুলে এনেছেন নামের সাদনিমা বিনতে নোমান। এতে আইশার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এই নাটকের সুবাদে সাদনিমার সঙ্গে আরও একবার জুটি বেঁধেছেন পার্থ শেখ। 

তাদের পাশাপাশি নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দীপা খন্দকার, রওনক হাসান, মনিরা মিঠু, মিশকাত, মওলা কবির, মনিরুল ইসলাম, উচ্ছ্বাস, আলিফ প্রমুখ। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অভিনেত্রী আইশা খানের কথায়, কিছু গল্প সমাজ বাস্তবতাকে নতুনভাবে সবার সমানে তুলে আনে। যাপিত জীবন নিয়ে ভাবানার খোরাক যোগায়। ‘সন্তান’ তেমনই এক গল্প, যার চরিত্রগুলোয় খুঁজে পাওয়া যায় চেনা মুখের ছায়া। যাদের প্রতিটি কর্মকাণ্ড দারুণভাবে মনে আঁচড় কাটে। সে কারণে অভিনয়ের জন্য এই নাটকটি বেছে নেওয়া। নাটকটি অনেকের মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

আইশার কথার সঙ্গে একমত পোষণ করেছেন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান নিজেও। তাঁর কথায়, দর্শক সেই গল্পগুলো পর্দায় দেখতে চান, যা তাদের মনে দীর্ঘ সময় অনুরণন তুলে যায়। তাই চেষ্টা করে যাচ্ছেন অভিনয় জন্য সেই গল্পগুলো বেছে নিতে যেগুলো বিনোদনের পাশাপাশি দর্শককে সমাজ বাস্তবতা নিয়ে কিছুটা হলেও ভাবাবে। ‘সন্তান’ তেমনই এক পারিবারিক গল্পের নাটক, যার চরিত্রগুলো আমদের আশপাশে ছড়িয়ে আছেন। যে কারণে নাটকটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে মনে করেন এই অভিনেত্রী।

এদিকে আইশা খান চলতি বছর ‘শেকড়’ সিনেমার পাশাপাশি ‘জোছনায় ফেরা’, ‘ভ্লগার’, ‘প্যারাডাইস’, ‘গুড নিউজ’, ‘প্রেমের তরী’, ‘উইশ লিস্ট’, ‘আলো’, ‘তুমি আমারই’, ‘লুডু’, ‘ডিয়ার সিনিয়র’, ‘কে কখন কোথায়’সহ আর বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।

অন্যদিকে সাদনিমা আলোচনায় ছিলেন ‘তোমার ঠিকানায়’, ‘ঈরার পদ্ম’, ‘বই পোকা’, ‘মনডুবি’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘মন দিয়েছি’, ‘ভটভাটি’, ‘কাছের কেউ’, ‘এক্স ইক্যুয়াল টু প্রেম’সহ আরও বেশ কিছু নাটকে অনিন্দ্য অভিনয় দিয়ে।

আরও পড়ুন

×