ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

৮৭৫ কোটির হিট সিনেমার পরও বিরতি, কেন নিজের অবস্থানে অনড় শ্রদ্ধা

৮৭৫ কোটির হিট সিনেমার পরও বিরতি, কেন নিজের অবস্থানে অনড় শ্রদ্ধা
×
×

শ্রদ্ধা কাপুর। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ১৬:৩৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ১৭:২৭

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে গত বছর যোগ হয়েছিল বড় সাফল্য। তার অভিনীত ‘স্ত্রী ২’ বিশ্বব্যাপী প্রায় ৮৭৫ কোটি রুপি আয় করে। এত বড় সাফল্যের পরও নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে সময় নিয়েছেন অভিনেত্রী। কেন এমন সিদ্ধান্ত? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তরে সেই কারণ জানিয়েছেন শ্রদ্ধা।

ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অভিনেত্রী। সেখানে ‘স্ত্রী ২’-এর সাফল্যের পরও দীর্ঘ বিরতিতে থাকার কারণ জানতে চান এক ভক্ত।

শ্রদ্ধা জানান, সিনেমাটির সাফল্যের পর তাঁর কাছে একাধিক আকর্ষণীয় কাজের প্রস্তাব এসেছিল। ছিল মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও। তবে শুধু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে তাড়াহুড়ো করে কোনো সিনেমায় যুক্ত হতে চাননি তিনি। মনের মতো চিত্রনাট্য না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

শ্রদ্ধা কাপুর। ছবি: ফেসবুক

সেই সময়ের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান, নিজেকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন। তাড়াহুড়ো না করে পছন্দের কাজের জন্য অপেক্ষা করেছেন। এখন পেছনে ফিরে নিজের সেই সিদ্ধান্তের জন্য গর্ববোধ করেন তিনি।

ক্যারিয়ার নিয়ে দ্বিধায় থাকা তরুণীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন অভিনেত্রী। তার পরামর্শ, নানা ধরনের বিভ্রান্তি ও প্রলোভন এলেও নিজের কথা শোনা উচিত। অপেক্ষা করা কঠিন হলেও নিজের বিশ্বাসের জায়গায় স্থির থাকা জরুরি।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর বড়পর্দায় ফিরছেন শ্রদ্ধা। গত ৩০ অক্টোবর ম্যাডক ফিল্মস ও কাঠপুতলি ক্রিয়েশন্স প্রকাশ করেছে তাঁর নতুন সিনেমা ‘ইথা’র ট্রেলার। এটি একটি মিউজিক্যাল ড্রামা। কিংবদন্তি লাভানি শিল্পী ‘ইথা বাই’-এর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

শ্রদ্ধা কাপুর। ছবি: ফেসবুক

সমাজের নানা বাধা ও প্রচলিত প্রথার বিরুদ্ধে লড়াই করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন ইথা বাই। সিনেমায় সেই সংগ্রামী নারীর চরিত্রেই দেখা যাবে শ্রদ্ধাকে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইথা’র। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×