ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসকে কাজে লাগাতে হবে: জেসন ক্রো

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসকে কাজে লাগাতে হবে: জেসন ক্রো
×
×

জেসন ক্রো। ছবি- ভিডিও থেকে নেওয়া

আল জাজিরা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৯:১১

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নিয়ন্ত্রণ ফিরে পেলে ডেমোক্র্যাটদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত জীবনযাত্রার ব্যয় কমানো, জবাবদিহি নিশ্চিত করা এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা বলে মন্তব্য করেছেন কলোরাডো থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য জেসন ক্রো।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তদন্তের সম্ভাব্য উপায় হিসেবে অভিশংসনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এটাকে কোনো লক্ষ্য হিসেবে দেখা উচিত নয়।

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে তিনি এ আহ্বান জানান।

এ ছাড়া সীমান্ত নিরাপত্তা বজায় রেখেই অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)-এর তৎপরতা নিয়ন্ত্রণে আনার পক্ষে মত দিয়েছেন ক্রো। তার মতে, সহিংস অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বেশি গুরুত্ব দেওয়া উচিত।

আরও পড়ুন

×