ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নেতানিয়াহু ও আইজেনকোটকে ঘিরে নতুন সমীকরণ

ইসরায়েলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু

নেতানিয়াহু ও আইজেনকোটকে ঘিরে নতুন সমীকরণ
×
×

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৭:৩৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গতকাল বৃহস্পতিবার জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে দ্বিতীয় দিনের মতো এ আলোচনা অনুষ্ঠিত হয়। নতুন সংসদে নির্বাচিত দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে, তা নির্ধারণের প্রক্রিয়া চলছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ পরামর্শ প্রক্রিয়া শুরু হয়। প্রতিটি দলকে প্রধানমন্ত্রী পদে তাদের পছন্দের প্রার্থীর নাম সুপারিশ করতে বলা হয়েছে। দলগুলোর মতামত শোনার পর প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন, কোন আইনপ্রণেতাকে প্রথমে জোট সরকার গঠনের সুযোগ দেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর দল লিকুদ এবং ওতজমা ইহুদিত তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে ইয়াশার, দ্য ডেমোক্র্যাটস, বিইয়াচাদ ও রাআম দলগুলো গিদিওন আইজেনকোটের প্রতি সমর্থন ঘোষণা করেছে। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজম নেতানিয়াহু কিংবা আইজেনকোট–কাউকেই সমর্থনের সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর দলটির অবস্থান পরিষ্কার হতে পারে। ১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন প্রয়োজন।

আরও পড়ুন

×