ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় সারা

নিউইয়র্কের রাস্তায় সারা
×

নিউইয়র্কের রাস্তায় সারা আলী খান- ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৪:৫১ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:২২

বলিউডের আলোচিত নাম সারা আলী খান। অভিনয়ের পাশাপাশি 'নবাবকন্যা'র আরও একটি শখ রয়েছে। আর তা হলো, এ দেশ ও দেশ ঘুড়ে বেড়ানো। এর ফাঁকেই সম্প্রতি তিনি ছুটি কাটাতে গেছেন তার প্রিয় শহর নিউইয়র্কে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় বলছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্প্রতি দেখা গেছে 'কেদারনাথ' খ্যাত এ তারকাকে। ইনস্টাগ্রামে তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সফর যে তিনি দারুণ উপভোগ করছেন তা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। কালো ডেনিম, গোলাপি টিশার্ট এবং গোলাপি জ্যাকেটের সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন হালকা গোলাপি স্কার্ফ। 

সারা এ মুহূর্তে ব্যস্ত বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নাম্বার ওয়ান’ ছবির শুটিংয়ে। এরপর তাকে দেখা যাবে ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল টু’ ছবিতে। এ ছবিতে সারার বিপরীতে আছেন কার্তিক আরিয়ান। ইমতিয়াজ পরিচালিত ছবিটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন

×