ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

আইসিইউতে কোরিওগ্রাফার রেমো ডিসুজা

আইসিইউতে কোরিওগ্রাফার রেমো ডিসুজা
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৯:১৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ | ০৯:২০

বলিউডের অন্যতম প্রখ্যাত কোরিওগ্রাফার রেমো ডিসুজা হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন- ধীরুভাই হাসপাতালে নেওয়া হয়।

সেখানে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিশ্চিত করেছেন আরেক কোরিওগ্রাফার আহমদ খান। খবর এনডিটিভির

এসময়ের জনপ্রিয় কোরিওগ্রাফারদের মাঝে রেমো ডিসুজা অন্যতম। সিনেমা পরিচালক হিসেবেও তিনি সাফল্য পেয়েছেন ‘এবিসিডি’ ও ‘এবিসিডি ২’ এর মাধ্যমে।

মাইকেল জ্যাকসনের ভক্ত এই কোরিওগ্রাফার ব্যাংব্যাং সহ বিভিন্ন হিট গানের নাচ পরিচালনা করেছেন।


আরও পড়ুন

×