রাখির শ্বশুর ট্রাম্প!
রাখি সাওয়ান্ত- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ২১:৫৭
ইন্ডাস্ট্রিতে ‘ড্রামা কুইন’ হিসেবেই রাখি সাওয়ান্ত বেশি পরিচিত। কখনও অদ্ভুত ভিডিও শেয়ার করে লাইমলাইটে থাকতে চান,আবার একাধিকবার
নিজের বিয়ের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন।সম্প্রতি তিনি দাবি করলেন,মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প তার শ্বশুর!
কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় রাখির বিয়ের বেশ কিছু
ছবি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা জিজ্ঞাসা করতে তিনি জানান,না,বিয়ে তিনি করেননি। ফটোশুটের জন্য ও রকম
সেজেছিলেন।
কিন্তু পরে আবার নিজেই জানান,তিনি বিয়ে করেছেন। তার স্বামী প্রবাসী,মার্কিন
যুক্তরাষ্ট্রে বাস। নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখনও
পর্যন্ত তার স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে তিনি যে নতুন বিবাহিত জীবনে
বেশ খুশি,সে কথা বারেবারেই বিভিন্ন সময়
লাইভে বলেছেন।
সম্প্রতি রাখির ভাইয়ের সিনেমা লঞ্চের এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়,‘বিয়ে করলেন,অথচ রিসেপশন পার্টি দেবেননা?’ রাখি তৎক্ষণাৎ উত্তর দেয়,‘চারিদিকে এত
মূল্যবৃদ্ধি। আর তাছাড়া আমার রিসেপশন তো মোদী আয়োজন করবেন।’ শুধু তাই নয়,যেহেতু তার স্বামী প্রবাসী ভারতীয় তাই
রাখির দাবি,সেই সুবাদে ট্রাম্প এখন তার শ্বশুর।
রাখির ওই মন্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। আবারও ট্রলের শিকার হন তিনি। সূত্র: আনন্দবাজার
- বিষয় :
- ট্রাম্প
- রাখি সাওয়ান্ত
