ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিশোর গল্পে নিশোই অভিনেতা

নিশোর গল্পে নিশোই অভিনেতা
×

‘কাজলরেখা’ নাটকের একটি দৃশ্যে নিশো ও মেহজাবিন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০২:১৮ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:২৫

জনপ্রিয় নাট্য অভিনেতা আফরান নিশোর গল্প অবলম্বনে নাটক নির্মাণ করলেন মিজানুর রহমান আরিয়ান। এতে মূল চরিত্রে অভিনয় করলেন আফরান নিশো নিজেই।

সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির নাম ‘কাজলরেখা’। আফরান নিশোর গল্প ভাবনা থেকে চিত্রনাট্য তৈরি করেছেন পান্থ শাহরিয়ার। নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। নিশোর চরিত্রের নাম কাজল এবং মেহজাবীনের চরিত্র রেখা। 

নির্মাতা আরিয়ান বলেন, ‘মফস্বল শহরের দু’জন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে নির্মাণ করেছি। আমি যে ধরনের প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটাও তেমনই। এরমধ্যে কিছু চমক বা বৈচিত্র্য তো থাকছেই। সেটি নাটকটি উন্মুক্ত হলে দর্শকরা দেখতে পাবেন।’

নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজন প্রমুখ। বিশ্ব ভালোবাসা দিবসে সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হবে।

আরও পড়ুন

×