ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মা হওয়ার পর কাজ পাচ্ছেন না নেহা!

মা হওয়ার পর কাজ পাচ্ছেন না নেহা!
×

নেহা ধুপিয়া- ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৫:৩১ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৫:৩৮

বলিউডের ছবিতে একসময় ঝড় তোলা অভিনেত্রী নেহা ধুপিয়া বিপাকে পড়েছেন। মা হওয়ার কারণে আজকাল কোনো ছবির অফার পাচ্ছেন না এ অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের এক প্রতিবেদনে এ কথা বলেছেন তিনি।

ওই সাক্ষাৎকারে নেহা ধুপিয়া বলেন, মা হওয়ার পর তারে কাছে কোনো ছবির অফার আসছে না! এমনকী ওজন বাড়ায়, বডিশেমিং-এরও শিকার হয়েছি। এ কারণে আমাকে অনেক কটুকথাও শুনতে হয়েছে। মা হওয়ার আগে আমার শেষ ছবি ছিল 'তুমহারি সুল্লু'। ওই ছবির জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। এরপর থেকে কার্যত অনেকটাই বেকার হয়ে পড়েছি।

তিনি আরও বলেন, সন্তান জন্ম দেয়ার পরে চেহারা নিয়ে অনেক কথা হজম করতে হয়েছে আমাকে। আমি বলছি না ওজন কমানোর দরকার আছে। কোনটা ঠিক, সে ব্যাপারে প্রত্যেকের নিজস্ব ধারণা রয়েছে। কিন্তু মানসিকভাবে যেটা হয় ঠিক না। আমার মনে আছে এক নারী সাংবাদিক আমার ওজন  বেড়ে যাওয়া নিয়ে ট্রল করেছিলেন। এর প্রেক্ষিতে আমিও তার মোক্ষম জবাব দিয়েছিলাম। একজন নতুন মাকে তার ওজন নিয়ে এই ধরনের কথা বলা মোটেও উচিত নয়।

নেহা ২০০২ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার বদৌলতে বলিউডে কাজের সুযোগ পান। এরপর থেকে নিয়মিত অভিনয় করে আসছেন। ২০১৮ সালে ঘনিষ্ঠ বন্ধু আঙ্গাদ বেদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। ওই বছরই মেহের নামের শিশুকন্যার জন্ম দেন নেহা।

আরও পড়ুন

×