পাকিস্তানে সাইফ কন্যাকে খোঁজা হচ্ছে বার বার
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৫
কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সাইফকন্যা সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে নিজের অস্তিত্ব প্রমাণ করেন সারা। কেদারনাথ মুক্তির পরপরই রণবীর সিংয়ের সঙ্গে সিম্বাতেও অভিনয় করেন তিনি। ফলে বি টাউনে পা রাখার পরপরই তিনি যে সম্ভাবনাময়ী তারকাদের তালিকায় নিজের জায়গা বেশ পোক্ত করে নিতে শুরু করেছেন, তা স্পষ্ট। ভারতের পাশাপাশি পাকিস্তানেও সমানভাবে খোঁজ করা হয় সারাকে।
পাকিস্তানের মানুষ সারা আলি খানকে বেশ পছন্দ করেন। অর্থাৎ ২০১৯ সালে সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা হয় সাইফকন্যাকে।
এদিকে, সিম্বার পর বর্তমানে কুলি নম্বার ওয়ানের শুটিংয়ে ব্যস্ত সারা আলি খান। এই সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। কুলি নাম্বর ওয়ানের পাশাপাশি পরিচালক ইমতিয়াজ আলির সিনেমা লাভ আজকালের সিকুয়েল নিয়েও ব্যস্ত রয়েছেন সাইফকন্যা। এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান। সূত্র: জিনিউজ
- বিষয় :
- সারা আলি খান
- সাইফ কন্যা
