ভালোবাসা দিবসে আসছে জ্বীন ও পরাণ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৫
আসছে ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি ছবি। একটি রায়হান রাফি পরিচালিত পরাণ ও নাদের চৌধুরী পরিচালিত ছবি ‘জ্বীন’। শনিবার দুই ছবির পরিচালকই সমকাল অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিগগিরই দুই ছবির প্রচার-প্রচারণা শূরু হবে বলে জানান পরিচালক। পরাণ নিয় রায়হান রাফি বলেন, ‘সিনেমাটি মুক্তির জন্য প্রায় প্রস্তুত। ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে ছবিটি। ইতোমধ্যে প্রচারণাও শুরু করেছি আমরা। নাদের চৌধুরী তার জ্বীনের মুক্তির তারিখ নিয়ে বলেন, প্রাথামিকভাবে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা আছে। সে অনুযায়ী কাজ করা হচ্ছে। বাকিটা দেখা যাক।
‘জ্বীন’ ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী পূজা চেরী এবং রোশান ও মুন। অন্যদিকে পরাণে জুটি হয়েছেন ইয়াশ রোহান ও বিদ্যা সিনহা মিম। এতে বিশষে একটি চরিত্রে অভিনয় করেছন শরিফুল রাজ।
- বিষয় :
- জ্বীন
- পরাণ
- বিনোদন
- ভালোবাসা দিবসের ছবি
