ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কাজলের আক্ষেপ

কাজলের আক্ষেপ
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০০:৫৬ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০১:০০

কাজল স্বপ্নেও ভাবেননি, বন্ধু সাইফ আলী খানকে প্রয়োজনের সময় কাছে পাবেন না। তাই তো ক্ষোভ প্রকাশ করেছেন সাইফকে ধোঁকাবাজ বলে। একই সঙ্গে টুইটারে রাগ প্রকাশ করে লিখেছেন, 'তুমি আমার সঙ্গে 'ওমকারা'র সময়ও ধোঁকাবাজি করেছিলে। আবার করলে। আশা করব তুমি আমার এই পোস্ট সুইজারল্যান্ড থেকে পড়বে।' 

কাজলের এই ক্ষোভ ঠিক কী নিয়ে, তার খোঁজখবর নিতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জেনেছে, ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে, কাজলের নতুন ছবি 'তানাজি'। যেখানে কাজলের সহশিল্পী স্বামী অজয় দেবগন ও তার বন্ধু সাইফ আলী খান। এই ছবির প্রচারণায় সাইফের না আসাই কাজলের রাগের কারণ। ছবির প্রচারণায় সহশিল্পী বন্ধু সাইফ অংশ না নিয়েই চলে গেছেন সুইজারল্যান্ড।

সেখানে পুত্র তৈমুর ও স্ত্রী কারিনার সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই অভিনেতা। আর এটা জানার পরই মাথা গরম হয়ে গেছে কাজলের। তাই বন্ধু সাইফের প্রতি রাগ উগড়ে দিতেও দ্বিধা করেননি এই বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন

×