ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

তিশার হাতে গ্রেফতার মোশাররফ করিম

তিশার হাতে গ্রেফতার মোশাররফ করিম
×

‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’ নাটকের একটি দৃশ্য

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০২:১৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০৬:৪০

নতুন বছরের শুরুতেই তিশার হাতে গ্রেফতার হলেন মোশাররফ করিম। পুলিশের পোশাক পরে মোশাররফ করিমকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলেন তিশা। পরিচালক মুরসালিন শুভ এতটুকুই জানালেন তার নির্মিত নতুন নাটকের গল্প নিয়ে। নাটকের নাম ‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’। চিত্রনাট্য লিখেছেন মুহম্মদ আবু রজীন।

সম্প্রতি উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং। এতে আরও অভিনয় করেছেন শহিদু্ল্লাহ সবুজ। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘তিশা আর আমি এই নাটক দিয়ে বছর শুরু করলাম। গল্প আমার কাছে ভালো লেগেছে। এখন দর্শকদের ভালো লাগলেই আমাদের সন্তুষ্টি আসবে।’

মোশাররফ করিমের সঙ্গে বিগত বছরেও অনেক নাটকে জুটি হয়েছেন তিশা। এই জুটির প্রতি দর্শকদের আলাদা একটা আগ্রহ আছে। 

‘নতুন বছরে নতুন নাটক। দর্শকরা নাটকটি দেখে আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস।’ আই এ্যাম আন্ডার এ্যারেস্ট নিয়ে তিশার মন্তব্য।

পরিচালক জানান, ভালোবাসা দিবসে বা তার আগেই কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে ‘আই এ্যাম আন্ডার এ্যারেস্ট’।

আরও পড়ুন

×