ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সমকাল লাইভে অতিথি নওশাবা

সমকাল লাইভে অতিথি নওশাবা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০২:৩৭ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ০৫:০৩

কাজী নওশাবা আহমেদ।একাধারে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। নিয়মিত পাপেট শো নিয়েও কাজ করছেন এখন। দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন ‘সমকাল সন্ধ্যা’য় আজ অতিথি হয়ে আসছেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে হাজির হয়ে সমসাময়িক নানা বিষয়ে কথা বলবেন নওশাবা। দর্শকদের সঙ্গে শেয়ার করবেন তার ব্যক্তিগত নানা অভিজ্ঞতার বিষয়ে। শুনাবেন শোবিজ অঙ্গনে তার পথ চলার গল্প। সেই সঙ্গে দর্শকদের প্রশ্নেরও উত্তর দিবেন তিনি। সমকাল সন্ধ্যার এবারের পর্ব উপস্থাপনা করবেন সুস্মিতা ফেরদৌসী। 

 আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সমকালের ফেসবুক ও ওয়েব সাইটে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। 

আরও পড়ুন

×