ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সৈকত নাসিরের ‘আকবর’ ছবিতে ইমনের নায়িকা ববি

সৈকত নাসিরের ‘আকবর’ ছবিতে ইমনের নায়িকা ববি
×

নির্মাতা সৈকত নাসির নায়িকা ববি ও নায়ক ইমন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৬:০৫

‘ক্যাসিনো’ ছবির পর নির্মাতা সৈকত নাসির  ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন।  চলচ্চিত্রটি উঠে আসছে রাজধানীর গ্যাং কালচার। এতে নায়ক হিসেবে নাম ভূমিকায় অভিনয় করছেন ইমন সেটা আগেই জানানো হয়েছে। আজ নির্মাতা সৈকত নাসির জানালেন ইমনের বিপরীতে এতে নায়িকা চূড়ান্ত করা হয়েছে ববিকে। 

‘আকবর’-এ ইমনের পর ববির চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানিয়ে সৈকত নাসির সমকাল অনলাইনকে বলেন, আকবরে ইমনের সঙ্গে যুক্ত হয়েছেন ববি। ডিসেম্বরের শেষ সপ্তাহে ববির অভিনয়ের বিষয়ে চূড়ান্ত করা হয়। 

ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ইমন ও ববি।

নতুন ছবিতে চুক্তির খবর জানিয়ে ববি বলেন, ছবিটি নিয়ে আমি এক্সাইটেড। কারণ ছবিটির গল্প। সঙ্গে আছেন নির্মাতা সৈকত নাসির। তিনি নির্ভরযোগ্য একজন নির্মাতা। তিনি সময় বুঝে কাজ করতে জানেন। ইমনের সাথে এ ছবির মাধ্যমে প্রথম কাজ করতে যাচ্ছি। দারুন কিছু হবে এটা আমি নিশ্চিত। 

সিনেহল মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজিত ছবি ‘আকবর: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ছবিটির গল্প লিখেছেন  রণক ইকরাম। চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর এবং সংলাপ আসাদ জামানের।

পরিচালক সৈকত নাসির জানান, ১৫ জানুয়ারি গানের মাধ্যমে ‘আকবর’ ছবির শুটিং হবে। এরপর ২৫ জানুয়ারি থেকে টানা শুটিংয়ে শেষ হবে পুরো ছবির কাজ। এ বছরই আকবর মুক্তির ইচ্ছে রয়েছে।

আরও পড়ুন

×