একাধিক বিয়ে করেছেন যে তারকারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৫:৫১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০৬:৪৮
বলিউডে বারবার প্রেম কিংবা বিয়ের ঘটনা পরিচিত এক ঘটনা। জনপ্রিয় অনেক তারকাই বিয়ে ভাঙার পর আবার বসেছেন বিয়ের পিঁড়িতে।
কেউ আবার বিবাহিত থাকা অবস্থাতেই আরেকজনকে বিয়ে করেছেন। চলুন, জেনে নেয়া যাক বলিউডে বারবার বিয়ে করা কয়েকজন তারকার কথা।
সঞ্জয় দত্ত

২০০৮ সালে মান্যতা দত্তের সঙ্গে বিয়ে হয় সঞ্জু বাবার। এর আগে ১৯৮৭ সালে রিচা শর্মা এবং ১৯৯৮ সালে রেহা পিল্লাইর সঙ্গে বিয়ে হয় পর্দার মুন্নাভাইয়ের।
নাগার্জুন

১৯৯২ সালে সহ অভিনেতা অমলাকে বিয়ে করেন নাগার্জুন। এর আগে লক্ষ্মী দুগ্গাবতীর সঙ্গে ছ’বছর সংসার করেন তিনি।
ধর্মেন্দ্র

হেমা মালিনিকে ১৯৮০ সালে বিয়ে করেন তিনি। তবে এর অনেক আগে মাত্র ১৯ বছর বয়সেই বিয়ের মন্ডপে বসেছিলেন বলিউডের ‘বীরু’।
যোগিতা বালি

যোগিতা বালি হলেন কিশোর কুমারের তৃতীয় স্ত্রী। ১৯৭৮ সালে তাদের বিয়ে ভাঙে। পরের বছর মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন তিনি।
বনি কাপুর

শ্রীদেবীর আগে মোনা সৌরি কাপুরের সঙ্গে বিয়ে হয় বনির। কিন্তু পরে বলিউডের চাঁদনির প্রেমে হাবুডুবু খান তিনি।
মোহাম্মদ আজাহারউদ্দিন

২০০৬ সালে আজাহারের সঙ্গে সঙ্গীতা বিজলানির বিয়ে হয়। এর আগে নৌরিনের সঙ্গে প্রায় ন’বছর সংসার করেন আজাহার।
সাইফ আলি খান

পতৌদির নবাবের সঙ্গে ২০১২ সালে বলি পাড়ার বেবো করিনার বিয়ে হয়। তার আগে অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে হয় সাইফের।
আদিত্য চোপড়া

রানি মুখার্জির সঙ্গে বিশিষ্ট পরিচালক আদিত্য চোপড়ার বিয়ে হয় ২০১৪ সালে। এর আগে পায়েল খান্নার সঙ্গে দীর্ঘ আট বছর সংসার করার পর বিচ্ছেদ হয় আদিত্যর।
আমির খান

২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের 'মিস্টার পারফেক্ট' আমির খান। এর তিন বছর আগে ২০০২ সালে রীনা দত্তর সঙ্গে এক ষুগের সম্পর্ক ছিন্ন করেন আমির।
সিদ্ধার্থ রায় কাপুর

২০১২ সালে বলিউড সুন্দরী বিদ্যা বালানের সঙ্গে বিয়ে হয় সিনেমার প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের। এর আগে আরও দু’বার বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, তবে টেকেনি কোনোটিই।
