ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মারিয়া নূর বললেন, আমি মা হচ্ছি

মারিয়া নূর বললেন, আমি মা হচ্ছি
×
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৩৪ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৫৮

উপস্থাপক ও অভিনেত্রী মারিয়া নূর ও  সাইফুল আলম জুলফিকারের ১১ বছরের সংসার। ২০১১ সালের ১৫ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হোন তারা। বিয়ের প্রায় এক যুগের মাথায় নতুন খবর দিলেন এই দম্পতি। 

সম্প্রতি স্বামী জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি সামাজিক যোগাাযোগ মাধ্যমে পোস্ট করে এই সুখবর জানিয়েছেন মারিয়া। 

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি।’

সবশেষ টি-স্পোর্টসের ‘স্ট্রেট ড্রাইভ’ শো সঞ্চালনা করেন মারিয়া। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে। 

আরও পড়ুন

×