ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আটলান্টিকে উড়োজাহাজ নিখোঁজের সেই ঘটনায় দুই কোম্পানি দোষী সাব্যস্ত

আটলান্টিকে উড়োজাহাজ নিখোঁজের সেই ঘটনায় দুই কোম্পানি দোষী সাব্যস্ত
×

আটলান্টিকে নিখোঁজ উড়োজাহাজের অংশ বিশেষ উদ্ধার করেন ডুবুরিরা। ২০০৯ সালে। ছবি: এএফপি

ডয়চে ভেলে

প্রকাশ: ২১ মে ২০২৬ | ২০:৪১ | আপডেট: ২১ মে ২০২৬ | ২২:৪৩

আটলান্টিক মহাসাগরে ২০০৯ সালে নিখোঁজ হয় এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট। এতে সব আরোহী প্রাণ হারান। সেই ঘটনায় এয়ারবাস ও এয়ার ফ্রান্সকে ‘করপোরেট নরহত্যা’র দায়ে দোষী সাব্যস্ত করেছেন প্যারিসের একটি আদালত।

স্থানীয় সময় বুধবার আদালত রায় ঘোষণা করেন। প্রায় ১৭ বছর আগের ওই ঘটনাটি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা। রায়ে আদালত জানান, ২০০৯ সালে ব্রাজিলের উপকূলে ঘটা রিও-প্যারিস রুটের সেই দুর্ঘটনায় ‘করপোরেট নরহত্যার’ দায়ে দুই কোম্পানিই দোষী। 

রায়ে সর্বোচ্চ অঙ্কের জরিমানা হিসেবে প্রত্যেক কোম্পানিকে দুই লাখ ৬০ হাজার ৯৭১ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এ রায়ের বিরুদ্ধে আপিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০০৯ সালে এয়ার ফ্রান্সের ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়। এতে থাকা ২২৮ জন আরোহীর কাউকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন

×