বিউটি
মসৃণ সতেজ ত্বক
জেসমিন ইসলাম জুঁই
প্রকাশ: ০৭ জুন ২০২২ | ১২:০০
গ্রীষ্ফ্মের দাবদাহে প্রকৃতি যেন পুড়ছে। গ্রীষ্ফ্মের এই খরতাপে প্রকৃতিও হয়ে উঠেছে রুক্ষ; যার প্রভাব পড়ছে আমাদের ত্বকে। আমাদের ত্বক হারিয়ে ফেলছে এর নিজস্ব সৌন্দর্য ও কোমলতা। গ্রীষ্ফ্মকালে আমাদের ত্বককে সুন্দর, মসৃণ ও সতেজ রাখতে জেনে নিতে পারি কিছু প্রয়োজনীয় টিপস। আজকে ত্বকের যত্নের প্রয়োজনীয় টিপসগুলো দিয়েছেন বিউটিশিয়ান শারমিন আক্তার।
গ্রীষ্ফ্মকালে নিজের ত্বককে সুন্দর ও প্রাণবন্ত রাখতে একটি ডেইলি রুটিন করে নিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবুর পানি পান করতে পারেন। এটি আপনার ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে। তারপর প্রথমে একটি ভালো মানের ক্লিনজার দিয়ে আপনার ত্বককে ক্লিন করে নিন। ক্লিনজার আপনার ত্বকে জমে থাকা ময়লা পরিস্কার করবে। ক্লিনজারের পর আপনার ত্বকে একটি ভালো মানের টোনার ব্যবহার করুন। এরপর একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার ময়েশ্চারাইজারটি যেন অয়েল ফ্রি হয়। কারণ অয়েল বেসড ময়েশ্চারাইজার এই আবহাওয়ায় উপযোগী নয়। এই সময়ে বাইরে বের হলে অবশ্যই সানস্ট্ক্রিন ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞদের মতে, দিনের বেলায় বিশেষ করে সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে; তাই দিনের বেলায় বাইরে বের হলে নূ্যনতম এসপিএফ ১৫ সানস্ট্ক্রিন ব্যবহার করতে হবে। এ ছাড়াও দিনের বেলায় বাইরে বের হলে ছাতা, সানগ্লাস ব্যবহার করতে পারেন রোদ থেকে নিজের ত্বককে রক্ষা করতে। এই সময়ে মেকআপ ব্যবহারের ক্ষেত্রে অয়েল ফ্রি পণ্যগুলো বেছে নিতে পারেন। বাইরে থেকে ফিরে রাতে ঠিক একইভাবে আপনার ত্বকে ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। হাত ও পায়ের বিশেষ যত্ন নিতে রাতে হ্যান্ড ক্রিম ও ফুট ক্রিম ব্যবহার করতে পারেন।
সৌন্দর্যচর্চায় প্রাচীনকাল থেকেই উপটান ও ফেইস প্যাকের ব্যবহার হয়ে আসছে। বর্তমান সময়েও এর ব্যতিক্রম হয়নি। বর্তমানে বিভিন্ন ফেইস প্যাকের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের শিট মাস্ক তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আপনিও আপনার ত্বকের যত্নে এ ধরনের শিট মাস্ক ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঘরেই তৈরি করে নিতে পারেন আপনার ত্বকের উপযোগী ফেইস প্যাক। ত্বকের ধরন অনুযায়ী ফেইস প্যাক তৈরি করতে হবে। যারা শুস্ক ত্বকের অধিকারী তারা এক চামচ কফি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা নারিকেল তেল ও কয়েক ফোঁটা মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। যারা তৈলাক্ত ত্বকের অধিকারী, তারা বেসনের সঙ্গে মালটার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। আর যারা শুস্ক ও তৈলাক্ত উভয় ত্বকের অধিকারী তারা এলোভেরার সঙ্গে মধু মিশিয়ে ফেইস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। ফেইস প্যাকগুলো ১৫ থেকে ২০ মিনিট ফেইসে রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেইস প্যাকগুলো আপনার ত্বককে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত করতে সাহায্য করবে। এ ছাড়া কোনো ভালো মানের সেলুনে গিয়ে আপনার ত্বকের উপযোগী কোনো ফেসিয়াল নিতে পারেন। এ ক্ষেত্রে বায়ো হাইড্রা ফেসিয়াল এ সময়ের জন্য খুবই কার্যকরী হতে পারে। এটি আপনার ত্বককে উজ্জ্বল, সতেজ ও টানটান করবে।
তবে আপনাকে রূপচর্চা করার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, মানুষের সৌন্দর্য বিকশিত হয় তার ভেতর থেকে। তাই নিজের অভ্যন্তরীণ স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। এই গরমে নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে বেশি বেশি পানি পান করুন। ডাবের পানি ও বিভিন্ন রকম ফলের রস পান করতে পারেন। মৌসুমি ফল ও শাকসবজি খেতে পারেন। এ খাবারগুলো আপনার ত্বককে মসৃণ, সুন্দর ও সতেজ করবে। যথাসম্ভব তৈলাক্ত খাবার ও ফাস্টফুড এড়িয়ে চলুন। কারণ এগুলো আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করে। নিজের ত্বক ও নিজেকে ভালো বাসুন। া
টিপস
গ্রীষ্ফ্মকালে নিজের ত্বককে সুন্দর ও প্রাণবন্ত রাখতে একটি ডেইলি রুটিন করে নিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবুর পানি পান করতে পারেন। এটি আপনার ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে। তারপর প্রথমে একটি ভালো মানের ক্লিনজার দিয়ে আপনার ত্বককে ক্লিন করে নিন। ক্লিনজার আপনার ত্বকে জমে থাকা ময়লা পরিস্কার করবে। ক্লিনজারের পর আপনার ত্বকে একটি ভালো মানের টোনার ব্যবহার করুন। এরপর একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার ময়েশ্চারাইজারটি যেন অয়েল ফ্রি হয়।
মডেল :রিধি ও তাসনিম
ছবি :মঞ্জু আলাম