এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফারুক, সেক্রেটারি মারুফ
মোহাম্মদ মারুফ শাহরিয়ার ও এমজি ফারুক হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:৪৫ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২০:২৬
বাংলাদেশের চিকিৎসকদের অন্যতম সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি চক্ষু রোগ বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার এমজি ফারুক হোসেন এবং সেক্রেটারি নাক, কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মারুফ শাহরিয়ার।
শনিবার কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সেক্রটারিসহ ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের ২০২৫–২৬ সেশনের জন্য কমিটি গঠিত হয়েছে।
কমিটির সহ–সভাপতি ডাক্তার মো. হাফিজুর রহমান ও ডাক্তার মো. কবির হোসেন; সহ–সেক্রেটারি ডাক্তার ফাতেহ আকরাম দোলন ও ডাক্তার মাহমুদুল হাসান নয়ন; অর্গানাইজিং সেক্রেটারি ডাক্তার আব্দুল্লাহ আল মামুন; অর্থ সম্পাদক ডাক্তার মো. আলমগীর হোসেন; এইচআরডি সম্পাদক ডাক্তার মোখলেছুর রহমান; অফিস ও আইটি সম্পাদক ডাক্তার সাদি মাসুদ আল তুরাব, স্পোর্টস সেক্রেটারি ডাক্তার মাহবুবুল হক এবং ডক্টরস ক্যারিয়ার ডেভেলপমেন্ট সভাপতি অধ্যাপক ডাক্তার শাহ বুলবুল ইসলাম।
- বিষয় :
- এনডিএফ