ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধূমপানমুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নির্দেশনা, স্বাগত জানাল হার্ট ফাউন্ডেশন

ধূমপানমুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নির্দেশনা, স্বাগত জানাল হার্ট ফাউন্ডেশন
×

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২২:৩৯

দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ এ পদক্ষেপের স্বাগত জানিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

বৃহস্পতিবার হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হার্ট ফাউন্ডেশনের চিঠির প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সকল হাসপাতাল, নার্সিং কলেজ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত করার নির্দেশ দিয়েছে।

এতে করে স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত চিকিৎসক, নার্স ও সেবাপ্রদানকারীগণ এবং আগত রোগী ও দর্শনার্থীদের জন্য শতভাগ ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা যাবে। 

অধ্যাপক রিজভী বলেন, হাসপাতাল রোগ নিরাময়ের স্থান। ধূমপান বা তামাকের উপস্থিতি এখানে রোগি ও এটেন্ডেদের জন্য মারাত্মক ক্ষতিকর। পরোক্ষ ধূমপান হৃদরোগ, ক্যানসার ও শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শতভাগ ধূমপান ও তামাকমুক্ত হবে। 

হার্ট ফাউন্ডেশন আশা করছে, এ উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এবং দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শতভাগ তামাকমুক্ত হবে। এর মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

আরও পড়ুন

×