ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পেপসোডেন্টের উদ্যোগে সমকালে চলছে ফ্রি ডেন্টাল ক্যাম্প

পেপসোডেন্টের উদ্যোগে সমকালে চলছে ফ্রি ডেন্টাল ক্যাম্প
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:০০

সমকাল কার্যালয়ে চলছে দিনব্যাপী ‘পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট ফ্রি ডেন্টাল ক্যাম্প’। মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ইউনিলিভার বাংলাদেশ ও  সমকালের যৌথ এ আয়োজনে  ওরাল হাইজিন বা মুখগহ্বরের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এতে চিকিৎসা সেবা দিচ্ছেন এমএইচ শমরিতা ডেন্টাল কলেজ ও হাসপাতালের  ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. ফারজানা আলম বীথি ও মেডিক্যাল অফিসার ডা. প্রীতম রায়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার মো. শামসুল আলম এবং তেজগাঁও এলাকার এক্সিকিউটিভ মেরাজ তানভীরসহ অন্যান্য কর্মকর্তারা।

মো. শামসুল আলম বলেন, ‘এটি মূলত একটি সচেতনতামূলক প্রোগ্রাম। আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে ওরাল হাইজিন সম্পর্কে অবহিত করতে। অধিকাংশ মানুষ তখনই চিকিৎসকের শরণাপন্ন হন যখন সমস্যাটি গুরুতর হয়ে ওঠে। আমারা এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং মৌলিক চিকিৎসা সেবা দিচ্ছি।’ এ বছর সারাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্পোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ইউনিলিভারের এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সমকালের বিভিন্ন বিভাগের কর্মীরা এই ক্যাম্প থেকে সেবা নিচ্ছেন। ফিচার বিভাগের সহ-সম্পাদক রিক্তা রিচি বলেন, ‘সমকাল ও ইউনিলিভারের এমন উদ্যোগ কর্মীদের জন্য খুবই উপকারী। আমরা অনেকেই ব্যস্ততার কারণে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারি না। এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে খুব ভালো হয়। শুধু পরামর্শ নয়, স্কেলিং ও রুট ক্যানেল ট্রিটমেন্টে ছাড় দিলে আরও বেশি উপকার পাওয়া যাবে।’

অন্যদিকে, রিপোর্টিং বিভাগের একজন কর্মী জানান, ‘আমি দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলাম, কিন্তু সময়ের অভাবে চিকিৎসকের কাছে যেতে পারিনি। আজকে এই ক্যাম্পের মাধ্যমে সহজেই একজন ডেন্টাল বিশেষজ্ঞের পরামর্শ পেয়েছি। এটি আমাদের মতো কর্মজীবীদের জন্য সত্যিই সহায়ক।’

আরও পড়ুন

×