ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুস্থ থাকার মূলমন্ত্র

সুস্থ থাকার মূলমন্ত্র
×

­ কর্নেল ডা. নাসির উদ্দিন আহমদ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৬:২৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ০৭:০৮

| প্রিন্ট সংস্করণ

শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করতে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা প্রয়োজন।

প্রয়োজনীয় পুষ্টি উপাদান
ভিটামিন: বি-৬, ই, সি, ডি।
খনিজ: ম্যাগনেসিয়াম, জিঙ্ক।
অন্যান্য: ফাইবার।
খাদ্যের উৎস: সবুজ শাকসবজি, টকজাতীয় ফল (কমলা, আঙুর, পেয়ারা, আমলকী, স্ট্রবেরি), সামুদ্রিক মাছ, আলু, কলা, মুরগির মাংস, দুধ।
ভিটামিন-ডি: সপ্তাহে অন্তত দুদিন রোদ্রস্নান করতে হবে।

জীবনযাত্রার অভ্যাস
নিয়মিত শরীরচর্চা: রক্তপ্রবাহ সচল রাখে। যার ফলে জীবাণুবিরোধী কোষগুলো সহজে অঙ্গ-কোষে পৌঁছায়। মন ফুরফুরে থাকে এবং ঘুম ভালো হয়।
পর্যাপ্ত পানি পান: রক্ত ও লসিকা নালি পথে জীবাণুবিরোধী কোষের চলাচল মসৃণ রাখতে পর্যাপ্ত পানীয় প্রয়োজন।
পর্যাপ্ত ঘুম: অনিদ্রা (ছয় ঘণ্টার কম ঘুম) রোগ প্রতিরোধ পাঁচিলকে দুর্বল করে দেয়। পূর্ণ বয়স্কদের কমপক্ষে সাত ঘণ্টা ঘুমানো প্রয়োজন।
মানসিক চাপমুক্ত জীবন: শারীরিক ও মানসিক চাপ ইমিউন ব্যবস্থাপনাকে দুর্বল করে দেয় এবং সংক্রমণের প্রবণতা বাড়িয়ে তোলে।
টিকা গ্রহণ: অসংখ্য ব্যাধির বিরুদ্ধে সুরক্ষার জন্য সময়মতো প্রতিরোধমূলক টিকা নিতে হবে।
লেখক: মেডিসিন স্পেশালিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট

আরও পড়ুন

×