ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ডায়াবেটিক রোগীর খাদ্য ব্যবস্থাপনা

ডায়াবেটিক রোগীর খাদ্য ব্যবস্থাপনা
×

 ডা. শাহজাদা সেলিম

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:২৭ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১০:৫৯

| প্রিন্ট সংস্করণ

সারাবিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শে ওষুধ ও ইনসুলিন গ্রহণের পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিতে সঠিক ব্যবস্থাপনা বজায় রাখা জরুরি।

ডায়াবেটিসে খাদ্য ব্যবস্থাপনার অর্থ কেবল খাদ্য নিয়ন্ত্রণ নয়। যদিও সাধারণভাবে অনেকেই এটিকে ডায়েট কন্ট্রোল হিসেবে মনে করেন। আসলে খাদ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো ব্যক্তির জন্য সময় ও প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য নিশ্চিত করা। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির খাদ্যব্যবস্থা নির্ভর করে বয়স, লিঙ্গ, ডায়াবেটিসের ধরন, ওজন, শারীরিক পরিশ্রমের ধরন, অন্যান্য অসুস্থতা বা জটিলতা, গর্ভাবস্থা কিংবা স্তন্যদানকালীন অবস্থা ইত্যাদির ওপর।

প্রতিদিনের প্রয়োজনীয় মোট ক্যালরি একজন ডায়াবেটিক ব্যক্তির তিনটি প্রধান খাবার– সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবার এবং দুই থেকে তিনটি টিফিনে ভাগ করে গ্রহণ করবেন। সকালের নাশতায় মোট ক্যালরির প্রায় ২০ শতাংশ, দুপুরে ৩৫, রাতে ৩০ এবং বাকি ১৫ শতাংশ টিফিনে ভাগ করা যেতে পারে।

ডায়াবেটিক ব্যক্তির খাদ্য ব্যবস্থাপনায় সচেতনতা, খাদ্য পিরামিডের ধারণা, থালা মডেল, শর্করা গণনা ও স্বাস্থ্যকর খাদ্য বাছাইয়ের জ্ঞান গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূলনীতি হলো– বিভিন্ন ধরনের খাবার গ্রহণ, শস্যদানা, ফল ও শাকসবজির ওপর গুরুত্ব দেওয়া, কম চর্বিযুক্ত খাবার নির্বাচন, আদর্শ ওজন বজায় রাখা এবং লবণ, ক্যাফেইন ও অ্যালকোহল নিয়ন্ত্রণে রাখা।

লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক

আরও পড়ুন

×