হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত হাজারের বেশি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২১:০৩
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগীসহ গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ১৬৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নিশ্চিত ১৭২ জনসহ গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত নিশ্চিত ১৩ হাজার ৯০৭ শিশুর দেহে হাম ধরা পড়েছে।
এতে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল পর্যন্ত সন্দেহভাজনর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৮৭৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ২৬০ জন।
- বিষয় :
- হামের উপসর্গ
- শিশুর মৃত্যু