ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জেমস ক্যামেরনের বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী

জেমস ক্যামেরনের বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৮:৫৮ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৯:৫৪

হলিউডের খ্যাতিমান নির্মাতা জেমস ক্যামেরন এবং ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী কোয়োরিয়ানকা কিলচার। তার অভিযোগ, বিশ্বজুড়ে জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ 'অ্যাভাটার'-এর অন্যতম চরিত্র নেইতিরির মুখের নকশা তৈরিতে অনুমতি ছাড়াই তার মুখাবয়ব ব্যবহার করা হয়েছে।

মামলায় কিলচার দাবি করেন, ২০০৫ সালে তোলা তার কৈশোরের একটি ছবি থেকে নেইতিরি চরিত্রের মুখের গঠন তৈরি করা হয়। অভিযোগ অনুযায়ী, জেমস ক্যামেরন সরাসরি সেই ছবি পর্যবেক্ষণ করে চরিত্রটির মুখের আদল নির্ধারণ করেন এবং পরে থ্রিডি ডিজাইন ও ডিজিটাল মাধ্যমে সেটিকে চূড়ান্ত রূপ দেওয়া হয়।

অভিনেত্রীর ভাষ্য, বিষয়টি তিনি অনেক পরে জানতে পারেন। তার দাবি, এক সাক্ষাৎকারে ক্যামেরন স্বীকার করেছিলেন যে, কিলচারের মুখাবয়বই নেইতিরি চরিত্রের ডিজাইনের অনুপ্রেরণা ছিল। এরপরই তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

মামলায় আরও বলা হয়েছে, কিলচারের সম্মতি, অনুমতি কিংবা কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া তার মুখাবয়ব ব্যবহার করা হয়েছে, যা ব্যক্তিগত অধিকার ও “ডিজিটাল লাইকনেস” ব্যবহারের নীতির লঙ্ঘন। এ ঘটনায় তিনি ক্ষতিপূরণসহ আইনি প্রতিকার দাবি করেন।

উল্লেখ্য, অ্যাভাটার সিরিজ বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। সিনেমাটির জনপ্রিয় চরিত্র নেইতিরি তৈরি করা হয় অভিনেত্রী জো সালদানার পারফরম্যান্স ক্যাপচারের মাধ্যমে।

এই ঘটনাকে ঘিরে হলিউডে আবারও 'লাইকনেস রাইটস' বা ব্যক্তির মুখাবয়ব ও ডিজিটাল পরিচয় ব্যবহারের নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন

×