ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১১ জন পর্যবেক্ষণে

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১১ জন পর্যবেক্ষণে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০০:০০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৪:১০

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরালায় সাতজন, মুম্বাইয়ে দুইজন এবং বেঙ্গালুরু ও হায়দরাবাদে একজন করে ব্যক্তির শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখতে পাওয়া গেছে। 

চীন থেকে আসা এই ১১ ব্যক্তির শরীরে ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণের দেখা মিলেছে। 

কেরালার নোডাল অফিসার ইনচার্জ ড. অমর ফেটেল বলেছেন, শুক্রবার করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ মেলায় কেরালায় সাতজনকে হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবেইে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ভাইরাসটির আক্রমণে চীনে ইতোমধ্যেই ৪১ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১ হাজার ২শ’ জনের মধ্যে এই রোগটি সংক্রামিত হয়েছে।

করোনাভাইরাসের আতঙ্ক এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও ছড়িয়েছে।

পর্যটকদের মাধ্যমে বাহিত হয়ে এই রোগ যাতে ভারতে ছড়িয়ে না পড়ে তা রুখতে দেশের বিমানবন্দরগুলিতে চীন এবং হংকং থেকে ভারতে ফিরে আসা ২০ হাজারেরও বেশি যাত্রীকে তাপীয় স্ক্রিনিং ব্যবস্থার সাহায্যে পরীক্ষা করে দেখা হচ্ছে।

কেরালার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, কেরালায় মোট ৮০ জনের উপর কড়া দৃষ্টি রাখা হয়েছিল, তবে তাদের মধ্যে ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি। তবে সাতজনের মধ্যে জ্বর এবং কাশির লক্ষণ থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। 

আরও পড়ুন

×