যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর ঘাটে নৌকায় আগুন লেগে ৮ জনের মৃত্যু
ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০০:৪২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ০০:৪৭
যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের টেনেসি নদীর ঘাটে আগুনে নৌকায় আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে পুড়ে গেছে ডজনখানেক নৌকা।
সোমবার স্কটিসবারো শহরের জ্যাকশন কাউন্টি পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়েটার দিকে আগুন লাগে। মানুষজন ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর বিবিসি
আগুন থেকে বাঁচতে যারা নদীতে লাফ দিয়েছিলেন তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আরও কেউ নিখোঁজ আছে কিনা তা অনুসন্ধান করছে উদ্ধারকারী দলের সদস্যরা।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- নৌকা
- আগুন
