মাস্ক পরে বিয়ের কথা জানালেন নব দম্পতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৫৮
বিয়ের ছবি মানে বর-কনের হাসিমাখা মুখ কিংবা আনন্দোৎসবের দৃশ্য চোখে ভাসে। তবে চীনের এক নব বিবাহিত দম্পতি মাস্ক পরিহিত অবস্থায় নিজেদের বিয়ের ছবি ওই দেশের সামাজিক মাধ্যমে পোস্ট করে হয়েছেন আলোচিত।
দেশের চরম বিপদের সময় বিয়ে করলেও তারা মানুষকে সচেতন করতে ভুলে যাননি। বিয়ে নিয়ে আননন্দোৎসব বাদ দিয়ে তারা কর্তব্যকেই প্রাধান্য দিয়েছেন। খবর এনডিটিভির
চায়না টাইমসের খবরে বলা হয়েছে, চীনের শানডং প্রদেশের হেজ শহরে ৩০ জানুয়ারি সকালে অনুষ্ঠিত ওই বিয়ের পর পরই বর ছুটে যান হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর পাশে।
বিয়ের মাত্র ১০ মিনিট পরেই কোনো ধরনের উদযাপন ছাড়াই হাসপাতালে ছুটে তিনি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন।
সূত্র বলছে, করোনাভাইরাস ভয়াবহ রুপ নেওয়ার আগে যেহেতু বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল তাই বর-কনে বিয়ের অনুষ্ঠানটি বাতিল করেননি। বিয়েতে কোনো নিমন্ত্রিত অতিথি ছিল না। শুধু বর-কনের বাবা-মা উপস্থিত ছিলেন।
বর, লি লিখিয়াং শানডং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন। নিজের সংক্ষিপ্ত বিয়ের অনুষ্ঠানের পর তিনি করোনাভাইরাস সংকট মোকাবেলায় রোগী দেখতে হাসপাতালে ফিরে যান।
কনে ইউ ইউ হংকায়ান এ ব্যাপারে তার স্বামীকে পূর্ণ সমর্থন দিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে এখন পর্যন্ত ৫৬৩ জনের মৃত্যু হয়েছে।
২০ টিরও বেশি দেশ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করার করার পর , বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনভাইরাসকে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি হিসেবে ঘোষণা করেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি দেশ চীনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
- বিষয় :
- আন্তর্জাতিক
- চণি
- করোনাভাইরাস
- নব দম্পতি
