ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

লন্ডনে খাবার চুরি করে কোটি টাকা বেতনের চাকরি খোয়ালেন যুবক

লন্ডনে খাবার চুরি করে কোটি টাকা বেতনের চাকরি খোয়ালেন যুবক
×

পরশ সাহা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৭ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:২৬

অফিস ক্যান্টিন থেকে খাবার চুরি করায় লন্ডনে সিটি গ্রুপের উচ্চপদস্থ এক ভারতীয় ব্যাংক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তার নাম পরশ সাহা। তিনি ব্যাংকটি থেকে মাসে প্রায় কোটি টাকা বেতন পেতেন। আর বাৎসরিক বেতন হিসেবে তিনি নিতেন ১০ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা। 

পরশের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনে ক্যানারি ওয়ারফে অবস্থিত সিটি ব্যাংকের ইউরোপীয় হেড অফিসের ক্যান্টিন থেকে খাবার চুরি করেছিলেন তিনি। তবে অফিস ক্যান্টিন থেকে তিনি কতোবার খাবার চুরি করেছিলেন সেটা জানা যায়নি। 

ফিন্যান্সিয়াল টাইমসের এক খবরে বলা হয়, সিটি ব্যাংকের ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের বন্ড ট্রেডিং বিভাগের প্রধান ছিলেন ৩১ বছর বয়সী পরশ। খাবার চুরি করায় গতমাসে তাকে পদটি ছাড়তে হয়। 

ইউরোপে ক্রেডিট ট্রেডারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন পরশ। তার দুই সাবেক সহকর্মী বলেন, অফিসে সবাই তাকে পছন্দ করতো। তিনি ছিলেন একজন সফল ট্রেডার।

এইচএসবিসি ব্যাংকে সাত বছর চাকরি করার পর ২০১৭ সালে সিটি ব্যাংকে যোগ দেন পরশ। সিটি ব্যাংক তার সিনিয়র কর্মীদের বোনাস দেওয়ার সপ্তাহখানেক আগেই চাকরি হারালেন তিনি। এ বিষয়ে একাধিক সংবাদমাধ্যম থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মুখ খোলেননি।

আরও পড়ুন

×